মহাসড়কে যানজট ফৌজদারহাট থেকে ফেনী পর্যন্ত "উড়ালসড়ক"
মহাসড়কে যানজট ফৌজদারহাট থেকে ফেনী পর্যন্ত "উড়ালসড়ক"
মহাসড়কে যানজট ফৌজদারহাট থেকে ফেনী পর্যন্ত "উড়ালসড়ক"
মো ইব্রাহিম খলিল, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর দিয়ে ফৌজদারহাট থেকে ফেনী পর্যন্ত উড়ালসড়ক নির্মাণ করে যানজটের দুর্ভোগ থেকে রক্ষা করার প্রস্তাব করেছি ।
স্থানীয়দের অভিযোগ, শিল্পায়ন ও বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহনের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড মিরসরাই অংশটি প্রতিদিনই জ্যামে থাকে।
শত শত ট্রাক, লরি, কাভার্ডভ্যান শহরের ভিতর দিয়ে চলাচল করায় স্কুলগামী শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও বাস যাত্রী সহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।
সরকারের কাছে আমার প্রস্তাব - কম খরচে উড়ালসড়ক: যানজটের সমস্যার স্থায়ী সমাধান হিসেবে সীতাকুণ্ড ও মিরসরাইবাসীর পক্ষ থেকে সরকারের কাছে প্রস্তাব করেছি, চট্টগ্রামের ফৌজদারহাট ট্রাফিক বক্স থেকে ফেনী পর্যন্ত মহাসড়কের উপর দিয়ে উড়ালসড়ক তৈরি করতে সবিনয়ে অনুরোধ করছি ।
প্রস্তাব অনুযায়ী, ফৌজদারহাট ট্রাফিক বক্স থেকে ঢাকা থেকে আসা গাড়ি দুই ভাগ হবে। ডানে বন্দর কানেক্টিং সড়ক দিয়ে সোজা চট্টগ্রাম বন্দরে, বামে রিং রোড দিয়ে জিইসি ফ্লাইওভার হয়ে চট্টগ্রাম শহরে ও বহদ্দারহাট উড়াল সড়ক দিয়ে কক্সবাজার।
আর বন্দর থেকে আরেকটি উড়ালসড়ক দিয়ে সোজা ফেনী চলে যাবে।
কেন এই প্রস্তাব কার্যকর করা উচিৎ ?
প্রস্তাবকারী হিসাবে জানাচ্ছি, মহাসড়কের মাঝখান দিয়েই উড়ালসড়ক করলে নতুন করে জমি অধিগ্রহণ করতে হবে না, কাউকে ক্ষতিপূরণও দিতে হবে না।
ফলে সরকারের খরচ অনেক কম হবে এবং কাজ দ্রুত শেষ হবে।
নতুন সড়ক করলে মাটি বালি বসতে বসতে রাস্তা ডেভে যাবে এতে সংস্কারে খরচ হবে নষ্ট হবে।
মহাসড়কের মাঝখান(আইল্যান্ড)দিয়ে তৈরী করলে সরকারের খরচ সময় সব বাঁচবে।
উড়ালসড়ক হলে বন্দরের ভারী গাড়ি আর সীতাকুণ্ড মিরসরাই শহরে লোকালয়ে ঢুকবে না। নিচের মহাসড়ক শুধু সীতাকুণ্ড ও মিরসরাইয়ের স্থানীয় মানুষের জন্য থাকবে লোকাল বাস ট্রাক চলাচল করবে।
এতে সীতাকুণ্ড ও মিরসরাই আগামী ১০০ বছরের জন্য যানজটমুক্ত থাকবে।
সচেতন মহল বলছেন, এই উড়ালসড়ক এখন শুধু উন্নয়নের নয় সময়ের দাবি , সীতাকুণ্ডের সড়ক ব্যবস্থা মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এই অবস্থা থেকে মুক্তি পেতে স্থানীয়দের পক্ষ থেকে সরকারের কাছে নতুন প্রস্তাব গ্রহণ করার আহবান জানাচ্ছি।
মেরিন ড্রাইভ তৈরী করলে শুধু বন্দর থেকে মালামাল পরিবহণ সুবিধা হবে ঝুকিপূর্ণ হবে অনিরাপদ। কম খরছে মহাসড়কের উপর দিয়েই ফৌজদারহাট ট্রাফিক বক্স থেকে ফেনী পর্যন্ত উড়ালসড়ক হলে যানজট মুক্ত পরিবহণ ব্যায় কমবে, শিল্প জোন ও কন্ট্রেইনার ডিপো তে প্রবেশপথ ও বন্দর এবং ঢাকা র পথে উড়াল সড়কের সংযোগ থাকবে।
এ প্রতিবেদক চায় উড়াল সড়কের কাজ দ্রুত শুরু করা হোক।
Related Articles
জাতীয়
অটোরিকশা চুরির অভিযোগে গঙ্গাচড়ায় গণপিটুনিতে নিহত-২
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
১৬৯ পিস ইয়াবাসহ লালমোহনে ছাত্রদল নেতা আটক
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু জানুয়ারিতে-ব্যয় ধরা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা: পাবনায় পানিসম্পদ মন্ত্রী
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম'র পিতার মৃত্যুতে শোক প্রকাশ
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন