লালমাইতে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন
লালমাইতে এমপি মোবাশ্বের আলম
ভূঁইয়ার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন
লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাই উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেল ৩টা থেকে তিনি উপজেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শন করা মন্দিরগুলোর মধ্যে রয়েছে বাগমারা সিদ্ধেশ্বরী কালিমন্দির, নাওড়া সূত্রধরপাড়া মন্দির, ভোরা জগতপুর গৌর নিতাই সেবাশ্রম মন্দির এবং পশ্চিম পেরুল বিশালাক্ষী সর্বজনীন মন্দির।
পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। লালমাই উপজেলার সব ধর্ম ও বর্ণের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করেন। অতীতের নির্বাচনগুলোতে আমাকে বিজয়ী করায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো বিকল্প নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তুলতে হবে। উপজেলার বিভিন্ন মন্দিরের উন্নয়নকাজে পর্যায়ক্রমে বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, মন্দিরগুলোর উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
নিজের শৈশবের স্মৃতিচারণ করে এমপি বলেন, ছোটবেলা থেকেই পার্শ্ববর্তী হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে তাঁর কাকাবাবু ও ভাতিজার মতো আন্তরিক সম্পর্ক ছিল। তখন হিন্দু-মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। সেই সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের কাছে দেওয়া সুশাসনের প্রতিশ্রুতি রক্ষায় তিনি বদ্ধপরিকর। সব ধর্মের মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে তিনি কাজ করে যাবেন।
এ সময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস, সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস)-এর চেয়ারম্যান আফসানা ভূঁইয়া, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা মাওলানা মো. জাকির হোসেন, অ্যাডভোকেট বেলাল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার উল্লাহ বিএসসি, মো. আক্তারুজ্জামান মজুমদার রকেট ও মো. আসলাম মজুমদার; বীর মুক্তিযোদ্ধা হারাধন চন্দ্র ও বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুর রহমান মজুমদার।
উপজেলা যুবদলের আহ্বায়ক এম জাবের আহমেদ জাবেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ও মো. ইকবাল হোসেন, জেলা সদস্য মো. মানিক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. শরীফ মেম্বার ও মো. ফরহাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুল্লাহ আল মাহমুদ অপু, উপজেলা ছাত্রদল নেতা মো. মাসুদ ও রায়হানুল রাজুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জয়নাল আবেদীন জয়, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মণ্ডপ পরিদর্শনকালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্যাপন এবং এলাকার সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
Related Articles
জাতীয়
কুমিল্লায় নিরাপদ খাদ্য ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে ক্যাবের মানববন্ধন
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার আলিম ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ৫০-৬০ যানবাহনে লুটপাট
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
ঘুষ-দুর্নীতির অভিযোগে লক্ষ্মীপুরে ৫ প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তি
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন