● Breaking
চাকসু প্রকাশিত জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণমূলক গ্রন্থ “জুলাইগাঁথা'র” মোড়ক উন্মোচন পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ লাকসামে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কর্ণফুলী কমিউটার ট্রেনের ৪ টি বগি লাইনচ্যুতের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন বিলের ঝোপ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদে উদ্ধার ‘ওলিস’ সেমিনারে অংশ নিতে জাপান যাচ্ছেন জেনিথ লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান লাকসামে হোন্ডা শোভাযাত্রায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সম্ভাব্য মেয়রপ্রার্থী মজির আহমেদ লালমাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ
জাতীয়

লাকসামে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কর্ণফুলী কমিউটার ট্রেনের ৪ টি বগি লাইনচ্যুতের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লাকসামে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কর্ণফুলী কমিউটার ট্রেনের ৪ টি বগি লাইনচ্যুতের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

লাকসামে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কর্ণফুলী কমিউটার ট্রেনের ৪ টি বগি লাইনচ্যুতের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন




লাকসাম প্রতিনিধিঃ


কুমিল্লার লাকসামে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কর্ণফুলী কমিউটার ট্রেনের ৪ টি বগি লাইনচ্যুতের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




বুধবার (২১ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে রেলওয়ের প্রকৌশল বিভাগের পূর্বাঞ্চলের ফেনী অঞ্চলের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী সারোয়ার আলম এ বিষয়ে নিশ্চিত করেন। 


তিনি বলেন, দুর্ঘটনার সময় আজগরা এলাকায় রেললাইন মেরামতের কাজ চলছিল। তবে ঠিক কি কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, তা তদন্তের পর জানা যাবে। এ জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বল হয়।


লাকসাম রেলওয়ে জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত কর্ণফুলী কমিউটার ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন ছেড়ে আসে। নাওটি স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি ছিল না। স্টেশনের আউটার সিগন্যাল অতিক্রম করার সময় হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় ট্রেনটির ইঞ্জিনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে প্রায় ১১টি বগি ছিল।


ট্রেনের যাত্রী জসিম উদ্দিন বলেন, তিনি নাঙ্গলকোট থেকে কুমিল্লা যাচ্ছিলেন। নাওটি স্টেশন পার হওয়ার পর হঠাৎ বিকট শব্দে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় আতঙ্কিত যাত্রীরা ছোটাছুটি শুরু করলে কয়েকজন যাত্রী আহত হন।


লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া বলেন, দুর্ঘটনায় রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বগি উদ্ধারের কাজ শুরু করেছে। দ্রুত রেললাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে দুর্ঘটনার পর ডাউনলাইন দিয়ে দুই দিকের ট্রেন চলাচল অব্যাহত আছে।


লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, ট্রেনের ৪ টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে।


দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন