কুমিল্লায় নিরাপদ খাদ্য ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে ক্যাবের মানববন্ধন
কুমিল্লায় নিরাপদ খাদ্য ও নিত্যপণ্যের
দাম নিয়ন্ত্রণের দাবিতে ক্যাবের মানববন্ধন
কুমিল্লা প্রতিনিধিঃ
নিরাপদ খাদ্য নিশ্চিত করা, ওষুধে ভেজাল রোধ এবং এলপিজি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা কমিটি।
সোমবার (১৯ অক্টোবর) কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ক্যাব কুমিল্লা জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি কাজী এনায়েত উল্লাহ (মাহতাব), সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল বশীর ও মো. আব্দুল মমিন, যুগ্ম সম্পাদক মো. মাহমুদ আলম এবং কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী জহিরুল ইসলাম গোল্ডেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা নিরাপদ খাদ্য ও ভেজালমুক্ত ওষুধ নিশ্চিত করা, এলপিজি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি জোরদার করার দাবি জানান তাঁরা।
Related Articles
জাতীয়
লালমাইতে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার আলিম ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ৫০-৬০ যানবাহনে লুটপাট
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
ঘুষ-দুর্নীতির অভিযোগে লক্ষ্মীপুরে ৫ প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তি
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন