● Breaking
লালমাই বরল ইসলামিয়া দাখিল মাদ্রাসা উপজেলা পর্যায়ের ১৫টি পুরস্কার লাভ আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনাসহ ৩ জেলা অভিমুখে লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ লাকড়ির স্তূপে মিলল ২২টি সাপ শিক্ষার্থীর মৃত্যুর পর গ্রামজুড়ে উদ্বেগ ! মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই কুমিল্লায় কালীরবাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উদ্‌যাপন সোনাইমুড়ীতে ৭ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
জাতীয়

কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

By Associated Press, Elena Vasquez, James Okafor, Priya Raman and Sarah Mitchell · · 1 min read
কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস

উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা



সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা উত্তরঃ


সড়ক দুর্ঘটনা রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রত্যয়ে কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মহানগরীর প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রদক্ষিণ করে পরে কান্দিরপাড় পূবালী চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।



সড়ক দুর্ঘটনা বাংলাদেশের অন্যতম উদ্বেগজনক জননিরাপত্তা সমস্যা। প্রতিদিন সড়কে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা বহু পরিবারকে অনিশ্চয়তা ও দুর্ভোগের মুখে ঠেলে দেয়। বেপরোয়া গতি, অসতর্কভাবে গাড়ি চালানো, ট্রাফিক আইন অমান্য এবং সড়কে শৃঙ্খলার ঘাটতি দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে। এ পরিস্থিতিতে নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় চালক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।



সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলা, দক্ষ ও প্রশিক্ষিত চালক নিশ্চিত করা, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সড়কের ত্রুটি দূর করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন। একই সঙ্গে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণও জরুরি।



নিসচা জেলা কমিটির সভাপতি, মোঃ মোছলেম উদ্দিনের সভাপতিত্বে এবং পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সড়ক যোদ্ধা, রোটাঃ কাজী মোঃ জাকির হোসেন।



এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মাহাবুব চৌধুরী, রোটাঃ সহিাদ উদ্দিন মাহমুদ টিটু, সাংবাদিক অশোক কুমার বড়ুয়া।অতিথি হিসেবে বক্তব্য রাখেন , গোলাম কুমিল্লা ক্লাবের সদস্য গোলাম ইউসুফ চৌধুরী, জেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়নের সভাপতি মিজানুর রহমান মিলন, সার্জেন্ট ফজলে রাব্বি , ভিপি আবুল কালাম আজাদ।



আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ শাহাব উদ্দিন, ব্যবসায়ী সমিতির সহসভাপতি এনামুল হক, কাজী মাহাতাব।



আরও উপস্থিত ছিলেন কমিটির সাংগঠনিক সম্পাদক রোটাঃ ইকবাল আমিন, যুবক বিষয়ক সেলিনা আক্তার, সদস্য মোঃ দেলোয়ার হোসেন, রোটাঃ বিল্লাল হোসেন ভূইয়া, একে আজাদ, খন্দকার মোতাহের হোসেন, মোঃ মাসুদ রানা, রাজিয়া সুলতানা, মোঃ দেলোয়ার হোসেন ও আতিকুর রহমান সোহেল প্রমূখ।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন