ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে কলা বিক্রির দায়ে কুমিল্লায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে কলা বিক্রির দায়ে
কুমিল্লায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লার স্টেশন রোড এলাকায় স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক (বিষাক্ত পদার্থ) মিশিয়ে কলা পাকা ও বিক্রির দায়ে এক কলা ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক কাউছার জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ
১৯ অক্টেোবর সোমবার স্টেশন রোড এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় দেখা যায়, অসাধু উপায়ে কৃত্রিম রাসায়নিক ও ক্ষতিকর উপাদান ব্যবহার করে কলা পাকিয়ে বাজারে বিক্রি করা হচ্ছিল। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।
অভিযানকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে সহকারী পরিচালক কাউছার বলেন, "জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কেমিক্যাল বা বিষাক্ত উপাদান ব্যবহার করে খাদ্যপণ্য বিক্রি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।"
ভ্রাম্যমাণ আদালতের এই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল ও স্থানীয় তদারকি কর্মীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
Related Articles
জাতীয়
কুমিল্লায় নিরাপদ খাদ্য ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে ক্যাবের মানববন্ধন
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
লালমাইতে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার আলিম ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ৫০-৬০ যানবাহনে লুটপাট
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন