‘হিন্দুদের সংখ্যালঘু নয়, সমান অধিকারসম্পন্ন নাগরিক মনে করে বিএনপি সরকার’-দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী
‘হিন্দুদের সংখ্যালঘু নয়, সমান অধিকারসম্পন্ন নাগরিক
মনে করে বিএনপি সরকার’-দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী
মোঃ হুমায়ুন কবির,গৌরীপুরঃ
বিএনপি সরকার হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যালঘু হিসেবে নয়, বরং দেশের অন্যান্য নাগরিকের মতো সমান অধিকারসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি।
মঙ্গলবার দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
গৌরীপুর দুর্গাবাড়ি পূজামণ্ডপে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে এবার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে উৎসব পালনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। তিনি বলেন, বিএনপি সরকার হিন্দু ধর্মাবলম্বীদের অন্য নাগরিকদের থেকে আলাদা করে দেখে না; বরং সবার সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাস করে।
গৌরীপুর পূজা উদযাপন কমিটির সভাপতি কমল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ বি এম কাউসার জামান, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক মো. আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্যসচিব মো. রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলি, উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. মাহফুজুর রহমান মাহফুজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
গৌরীপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস জানান, চলতি বছর উপজেলায় মোট ৬০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে গৌরীপুর পৌরসভায় ১৯টি, মইলাকান্দা ইউনিয়নে ৮টি, গৌরীপুর সদর ইউনিয়নে ৫টি, অচিন্তপুরে ৪টি, মাওহায় ৩টি, সহনাটিতে ১টি, বোকাইনগরে ৪টি, রামগোপালপুরে ৩টি, ডৌহাখলায় ১০টি, ভাংনামারীতে ১টি এবং সিধলা ইউনিয়নে ২টি মণ্ডপ রয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Related Articles
জাতীয়
লালমাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান এমপি
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
বুড়িচংয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র্যালি-আলোচনা সভা
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন