গৌরীপুর প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল
গৌরীপুর প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদের দ্রুত সুস্থতা কামনা এবং প্রেসক্লাবের সদস্য ফারুক আহমেদের ছেলের সুস্থতা ও প্রেসক্লাবের প্রয়াত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গৌরীপুর প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার ১৩ অক্টোবর রাত ৮ টায় প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কমল সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। দোয়া পরিচালনা করেন হাফেজ কামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু ও কাজী আব্দুল্লাহ আল আমিন, সহসভাপতি মো. হুমায়ুন কবির, আলী হায়দার রবিন ও তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, শেখ মোহাম্মদ বিপ্লব ও মশিউর রহমান কাউছার, সাবেক আহ্বায়ক রইছ উদ্দিন, সহসম্পাদক ওবায়দুর রহমান, সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, কামাল উদ্দিন কামাল, আরিফ আহমেদ, মোস্তাফিজুর রহমান, হুমায়ুন কবির সুমন, মোখলেছুর রহমান, শিক্ষক এমদাদুল হক এবং সুধীজন ফিরোজ আহমেদ আনারসহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দোয়া মাহফিলে বেগ ফারুক আহমেদ ও ফারুক আহমেদের ছেলের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি প্রেসক্লাবের প্রয়াত সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য গত বৃহস্পতিবার বেগ ফারুক আহাম্মেদ ও সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন শাহীন ময়মনসিংহ থেকে গৌরীপুর আসার পথে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের ফুলিয়ামারী জামতলা নামক স্থানে মাটর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে বাম হাটুতে মারাত্বক আঘাত প্রাপ্ত হন।
তাকে দ্রুত ময়মনসিংহ ট্রমা সেন্টারে নিয়ে গেলে ডাক্তারা তার বাম ভেঙ্গে যাওয়ার কথা জানান। বর্তমানে তিনি ওখানে চিকিৎসাধীন আছেন। সাংবাদিক ফারুক আহাম্মদের ছেলে ফাইয়াজ আহাম্মেদ মটরবাইক দূঘটনায় আহত হয়ে ঢাকা চিকৎসাধীন আছেন।
Related Articles
National
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
National
বুড়িচংয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের মাটি বিক্রির অভিযোগে পিকআপ জব্দসহ আটক-১
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
National
নোয়াখালী জেলা পুলিশের কল্যাণ সভায় শ্রেষ্ঠত্ব পুরস্কার পেলেন সোনাইমুড়ীর থানার এ এস আই হাবিবুর রহমান খান
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
National
গৌরীপুরে সার ডিলার নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন