● Breaking
দূর্গাপূজা উপলক্ষে লাকসামে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা লাকসামে ধানখেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান ব্রাহ্মণপাড়া ​বড় ভাইয়ের মৃত্যুর আধা ঘণ্টা পর ছোট ভাইয়ের মৃত্যু ! একই সাথে জানাজা নিয়ামতপুরে জোরপূর্বক পুকুর থেকে মাছ লুটের অভিযোগ বুড়িচংয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের মাটি বিক্রির অভিযোগে পিকআপ জব্দসহ আটক-১ নোয়াখালী জেলা পুলিশের কল্যাণ সভায় শ্রেষ্ঠত্ব পুরস্কার পেলেন সোনাইমুড়ীর থানার এ এস আই হাবিবুর রহমান খান
জাতীয়

দূর্গাপূজা উপলক্ষে লাকসামে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা

By Associated Press, Elena Vasquez, James Okafor, Priya Raman and Sarah Mitchell · · 1 min read
দূর্গাপূজা উপলক্ষে লাকসামে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা

দূর্গাপূজা উপলক্ষে লাকসামে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা




লাকসাম প্রতিনিধিঃ


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার লাকসামে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 



রোববার স্থানীয় একটি হোটেলে রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।



লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডক্টর ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। 



বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নূরুন্নবী, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু, শ্রীশ্রী রাজরাজেশ্বরী মন্দিরের সভাপতি পার্থ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক উত্তম সাহা বাচ্চু প্রমুখ। সভায় লাকসাম উপজেলা ও পৌরসভা এলাকার পূজা মন্ডপের সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন