চট্টগ্রাম মহানগরী জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
চট্টগ্রাম মহানগরী জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
চট্রগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর রুকন (সদস্য) সম্মেলন আজ ১৮ অক্টোবর রবিবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান এবং অধ্যাপক নুরুল আমিন চৌধুরী।
সম্মেলনে আগামী দুই বছরের জন্য চট্টগ্রাম মহানগরী আমীর নির্বাচনের লক্ষ্যে মহানগরীর প্রতিটি থানা ও ওয়ার্ডের পুরুষ ও মহিলা রুকনরা ভোট প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, সংগঠন যত বড় হবে, তার আদর্শিক ও নৈতিক ভিত্তি তত বেশি মজবুত করতে হবে। একটি আদর্শিক সংগঠনের প্রকৃত শক্তি শুধু জনশক্তি বা সাংগঠনিক বিস্তৃতির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর কর্মীদের ঈমান, নৈতিকতা, চারিত্রিক দৃঢ়তা ও আদর্শের প্রতি অবিচল আনুগত্যের ওপর নির্ভরশীল। রুকনদের আল্লাহ ও তাঁর রাসুলের (সা.) প্রতি পরিপূর্ণ আনুগত্যের মাধ্যমে নিজেদের জীবন গঠন করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সাংগঠনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের আদর্শ অনুসরণ করে সততা, আমানতদারি, দায়িত্বশীলতা ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে আদর্শিক চেতনা ও নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সংগঠনের পরিধি ও দায়িত্ব যত বাড়বে, নেতৃত্বের দায়িত্বশীলতা, বিচক্ষণতা ও জবাবদিহিও তত বাড়াতে হবে।
আদর্শিক ও নৈতিক বিচ্যুতি থেকে সংগঠনকে হেফাজত করতে নেতৃত্বকে প্রয়োজনীয় ক্ষেত্রে দৃঢ় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, কর্মীদের আত্মশুদ্ধি ও নৈতিক মানোন্নয়নে গুরুত্ব দেওয়া এবং দায়িত্ব পালনে নিষ্ঠা ও স্বচ্ছতা নিশ্চিত করা অপরিহার্য। রুকনদের নিয়মিত আত্মসমালোচনা, জ্ঞানচর্চা ও সাংগঠনিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের যোগ্যতা বাড়াতে হবে। পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করা, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং ইসলামের আদর্শকে নিজেদের কর্মের মাধ্যমে তুলে ধরতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার মধ্য দিয়েই সংগঠনকে আদর্শিকভাবে আরও শক্তিশালী করা সম্ভব।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবু বকর মুহাম্মদ ছিদ্দিকুল্লাহ, মাওলানা লিয়াকত আক্তার ছিদ্দিকী, নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, মাওলানা মমতাজুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন ও আমির হোসাইন, মাহমুদুল আলম, মুহাম্মদ ইসমাইল, ড. আ ম ম মসরুর হোসাইন প্রমুখ।
Related Articles
জাতীয়
দূর্গাপূজা উপলক্ষে লাকসামে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
লাকসামে ধানখেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
জাতীয়
বুড়িচংয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের মাটি বিক্রির অভিযোগে পিকআপ জব্দসহ আটক-১
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন