● Breaking
কুমিল্লায় জামায়াতের কর্মপরিষদ সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত পরিদর্শক মুরাদ আলীর ‘আলাদিনের চেরাগ’:অবৈধ সম্পদ ও দুর্নীতির পাহাড় ! জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষায় কুমিল্লায় ৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহন বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক-৫ বুড়িচংয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ জনসহ আহত-১৫ বুড়িচং গাছের ডাল কাটতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ! রক্তমাখা নবজাতক কন্যাসন্তানকে অন্যের জিম্মায় রেখে পালিয়েছে মা
জাতীয়

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক-৫

By Associated Press, Elena Vasquez, James Okafor, Priya Raman and Sarah Mitchell · · 1 min read
বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক-৫

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক-৫



সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা উত্তরঃ


কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।



শনিবার (২৪ অক্টোবর) সকালে ইউনিয়নের রানীর বাংলায় পরিচালিত এ অভিযানে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি ও মাদকসেবী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।



স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের এ অভিযান পরিচালিত হয়। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয়, উদ্ধার করা গাঁজার উৎস এবং এ ঘটনায় দায়ের করা মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।



বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।



তিনি আরও জানান, মাদকসহ বিভিন্ন অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত থাকবে।


অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর রয়েছে।



স্থানীয়দের প্রত্যাশা, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত ও জোরদার করা হলে এলাকায় মাদক কারবারের বিস্তার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে মাদকের উৎস শনাক্ত, সরবরাহ বন্ধ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল করার দাবি জানিয়েছেন তাঁরা।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন