বুড়িচংয়ে অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত গ্রেপ্ততরা
বুড়িচংয়ে অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত গ্রেপ্ততরা
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে দেবপুর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুরতার সঙ্গে কেটে পড়ে দলের অন্য ৫-৬ জন ডাকাত সদস্য।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেবাহেরচর গ্রামের মৃত ফরহাদ মিয়ার ছেলে ইব্রাহিম খলিল (৩২) এবং দেবপুর এলাকার মৃত ফুল মিয়ার ছেলে মো. রিয়াদ হোসেন (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর গভীর রাতে (আনুমানিক ২:১০ মিনিটে ) গোপন সংবাদের ভিত্তিতে দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহল ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিল।
এ সময় পুলিশ জানতে পারে, মোকাম ইউনিয়নের মনঘাটা নিমসার বাজার থেকে আবিদপুর গামী পাকা রাস্তার নাগিনী জলার কালভার্টের ওপর একদল সশস্ত্র ডাকাত পথচারী ও যানবাহন লক্ষ্য করে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে।
সংবাদ পেয়ে রাত আনুমানিক ২:৪৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্র ডাকাত দলটি চারিদিকে পালানোর চেষ্টা করে।
এ সময় ধাওয়া করে পুলিশ ইব্রাহিম খলিল ও মো. রিয়াদ হোসেনকে আটক করতে সক্ষম হলেও অন্ধকারে বাকি সহযোগীরা পালিয়ে যায় ।
গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে বেশ কয়েকটি ধারালো চাপাতি, লোহার রড, হেকসো ব্লেডসহ কাঠের বাটযুক্ত ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা জানায়, তারা গভীর রাতে নির্জন রাস্তায় পথচারী ও যাত্রীবাহী যানবাহনে ডাকাতি করার উদ্দেশ্যেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে সমবেত হয়েছিল।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া জানান তদন্তে আরও দেখা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় পূর্বেরও একাধিক মাদক, ডাকাতি, মারামারি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা বিচারাধীন রয়েছে। তিনি আরও জানান
এ ঘটনায় বুড়িচং থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে এবং আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে আসামিদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হচ্ছে।
Related Articles
National
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
National
বুড়িচংয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের মাটি বিক্রির অভিযোগে পিকআপ জব্দসহ আটক-১
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
National
নোয়াখালী জেলা পুলিশের কল্যাণ সভায় শ্রেষ্ঠত্ব পুরস্কার পেলেন সোনাইমুড়ীর থানার এ এস আই হাবিবুর রহমান খান
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
National
গৌরীপুরে সার ডিলার নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন