● Breaking
চাকসু প্রকাশিত জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণমূলক গ্রন্থ “জুলাইগাঁথা'র” মোড়ক উন্মোচন পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ লাকসামে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কর্ণফুলী কমিউটার ট্রেনের ৪ টি বগি লাইনচ্যুতের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন বিলের ঝোপ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদে উদ্ধার ‘ওলিস’ সেমিনারে অংশ নিতে জাপান যাচ্ছেন জেনিথ লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান লাকসামে হোন্ডা শোভাযাত্রায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সম্ভাব্য মেয়রপ্রার্থী মজির আহমেদ লালমাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ
জাতীয়

বিলের ঝোপ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদে উদ্ধার

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
বিলের ঝোপ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদে উদ্ধার

বিলের ঝোপ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদে উদ্ধার



সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা উত্তরঃ


কুমিল্লার বাঙ্গরা বাজারে নির্জন বিলের পুকুরপাড়ের ঝোপে পড়ে ছিল এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ। বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছর। পরনে একটি ফুলহাতা টি-শার্ট, গলায় পেঁচানো লুঙ্গি, শরীরের বাকি অংশ নগ্ন।


মৃত্যুর পরও যেন অজানা রয়ে গেছে তাঁর পরিচয়। কে তিনি, কোথা থেকে এসেছিলেন, কীভাবে তাঁর মৃত্যু হলো—এসব প্রশ্নের উত্তর এখনো অমীমাংসিত।


স্বজনদের কাছে তাঁর কোনো খোঁজ পৌঁছেছে কি না, তা-ও নিশ্চিত নয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।



পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন ৫ নম্বর পূর্বধৈর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এলখাল এলাকার একটি বিলের মধ্যে জনৈক জীবন মিয়ার মালিকানাধীন পুকুরের উত্তর পাড়ের ঝোপে মরদেহটি পাওয়া যায়। নির্জন ওই স্থানে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।



সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকালে এসআই মতিউর রহমান দেখতে পান, মরদেহটি সম্পূর্ণ অর্ধগলিত ও পচে গেছে। ব্যক্তির পরনে ছিল একটি ফুলহাতা টি-শার্ট, যার রং স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। গলায় পেঁচানো ছিল একটি লুঙ্গি। শরীরের বাকি অংশ ছিল নগ্ন। মরদেহের অবস্থা পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।



মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিচয়হীন ওই ব্যক্তিকে আনজুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনও তাঁর পরিচয় শনাক্ত করতে পারেননি।



একজন মানুষের জীবনের পেছনে থাকে পরিবার, স্বজন, পরিচিতজন আর অসংখ্য স্মৃতি। অথচ সেই মানুষটির পরিচয়ই যখন অজানা থেকে যায়, তখন তাঁর স্বজনদের কাছে পৌঁছানোও হয়ে ওঠে কঠিন।



অজ্ঞাতপরিচয় এই ব্যক্তির মৃত্যুর পেছনে কী রহস্য রয়েছে, তা উদ্‌ঘাটন এবং তাঁর পরিচয় শনাক্ত করা এখন পুলিশের তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়।



এ ঘটনায় ১০ অক্টোবর কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় ৫ নম্বর মামলা দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারা উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন।



পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়েছে পুলিশ ছবিতে প্রদর্শিত অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে কেউ চিনে থাকলে কিংবা তাঁর পরিচয়, ঠিকানা বা স্বজনদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে দ্রুত বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


নাম-পরিচয়হীন এই ব্যক্তির পরিচয় শনাক্তে জনসাধারণের সামান্য একটি তথ্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁর স্বজনদের কাছে মৃত্যুর খবর পৌঁছে দিতে এবং ঘটনার রহস্য উদ্‌ঘাটনে সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন