● Breaking
লালমাই বরল ইসলামিয়া দাখিল মাদ্রাসা উপজেলা পর্যায়ের ১৫টি পুরস্কার লাভ আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনাসহ ৩ জেলা অভিমুখে লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ লাকড়ির স্তূপে মিলল ২২টি সাপ শিক্ষার্থীর মৃত্যুর পর গ্রামজুড়ে উদ্বেগ ! মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই কুমিল্লায় কালীরবাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উদ্‌যাপন সোনাইমুড়ীতে ৭ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
জাতীয়

আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনাসহ ৩ জেলা অভিমুখে লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনাসহ ৩ জেলা অভিমুখে লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা

আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনাসহ ৩ জেলা

অভিমুখে লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা


নিজস্ব প্রতিনিধিঃ


আজ ২১ অক্টোবর বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।



বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এবং লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।



উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম; সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম; ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি। এছাড়াও বৈঠকে শৃঙ্খলা, প্রচার, আইটি, সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল এবং ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।



বৈঠকে ৩১ অক্টোবরের লংমার্চের সার্বিক প্রস্তুতির বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। সেক্রেটারি জেনারেল বিভিন্ন বিভাগীয় প্রস্তুতির সার্বিক খোঁজখবর নেন এবং পরামর্শ দেন।



আগামী ৩১ অক্টোবরের লংমার্চ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সকাল ৭টায় উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন শ্রেণি পেশার লাখো জনতার উপস্থিতি নিশ্চিতে সংগঠনের দায়িত্বশীলদের ভূমিকা পালনের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।



উদ্বোধনী সমাবেশে মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর জামায়াত ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।



এছাড়াও ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এদিন প্রায় ১ হাজার গাড়ির এক বিশাল বহর নিয়ে লংমার্চ সকাল ৮টায় মাওয়া সড়ক হয়ে পদ্মাসেতু পার হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ভাঙ্গা (ফরিদপুর), গোপালগঞ্জ, ফকিরহাট(বাগেরহাট), রূপসা ব্রিজ হয়ে খুলনা। অতঃপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া জিলা স্কুল মাঠের সমাপনী সমাবেশে যোগ দেবে লংমার্চের বহর। এই পথযাত্রায় মিডিয়াকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন।



পথে শরীয়তপুরের জাজিরার নাওডোবা (সকাল ৯টা); বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড় (সকাল ১১টা); খুলনা মহানগরীর বাবরী চত্বর (বেলা ১২:৩০) ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর (দুপুর ২টা); যশোরের মুড়লীর মোড় (বিকেল ৩:৩০); ঝিনাইদহের বাস টার্মিনাল (বিকেল ৫টায়) পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশে রাত সাড়ে ৮টায় যোগ দেবে লংমার্চের বহর।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন